আন্তর্জাতিক

আমিরাতে একদিনে ৭ ক্ষেপণাস্ত্র ও ১৩১ ড্রোন ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বৃহস্পতিবার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন ছুড়েছে ইরান। আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। বাকিগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরান দেশটিতে মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র […]

Read More
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্দেশনা দেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও […]

Read More
বিনোদন

সহশিল্পীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।  এই নাটকে তিশার সহশিল্পী অভিনেত্রী সামিয়া অথৈ মঙ্গলবার (৩ মার্চ) ভিডিও-বার্তার মাধ্যমে গুরুতর অভিযোগটি সামনে আনেন। ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তরুণ এই অভিনেত্রী।  সামিয়ার […]

Read More
আন্তর্জাতিক

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে। এমডিএ জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বিস্ফোরণে সরাসরি আঘাত পেয়েছেন। এ ছাড়া বাকি ১১ জন বিস্ফোরণ ও কাঁচের টুকরোর আঘাতে আহত হয়েছেন, তবে তাদের […]

Read More
জাতীয়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল 

ওয়ান ‍নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আকাশপথে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৫ মার্চ পর্যন্ত এই অঞ্চলের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ মার্চ) বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।  বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; […]

Read More
আন্তর্জাতিক

ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে ‘অন্যায় ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান এই হামলায় ব্যবহৃত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ […]

Read More
জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা 

ওয়ান নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয় জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চিফ হুইপের পাশাপাশি নিয়োগ পাওয়া ৬ জন হুইপ হলেন—হবিগঞ্জ-৩ আসনের […]

Read More
আন্তর্জাতিক

এবার সরাসরি নেতানিয়াহুর কার্যালয় ক্ষেপণাস্ত্র হামলা!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আজ সোমবার আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর’ প্রধান দপ্তর এবং বিমানবাহিনীর নীতিনির্ধারণী কেন্দ্রকে গুঁড়িয়ে দিতে […]

Read More
Uncategorized

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে দেশটির বিশেষ বাহিনী রিভল্যুশনারি গার্ড । রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রিভল্যুশনারি গার্ড জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী […]

Read More