শিক্ষা ও ক্যাম্পাস

শাস্তির মুখে পড়ছেন প্রাথমিক শিক্ষকরা

ওয়ান নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের […]

Read More
আইন ও বিচার

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদি হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার […]

Read More
জাতীয়

ফ্যামিলি কার্ড করতে দরকার মাত্র ৩টি ডকুমেন্ট

ওয়ান নিউজ ডেস্ক: সরকার দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। সরকারের লক্ষ্য, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোর নারী সদস্য বা গৃহকর্তার হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া সহায়তা […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালন

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও: বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পত্তির জন্ম দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা […]

Read More
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা: সংঘাতের দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমঝোতার আশা ক্ষীণ হয়ে আসায় বড় ধরনের সামরিক সংঘাতের দিকে দ্রুত ধাবিত হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর অন্যতম বৃহৎ সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলের মতে, এখন সমঝোতার চেয়ে যুদ্ধের শঙ্কাই বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে […]

Read More
জাতীয়

ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি। প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন। আজ প্রধানমন্ত্রীর […]

Read More
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ওয়ান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর […]

Read More
সারাদেশ

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন রুমিন ফারহানার পুষ্পস্তবক। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার […]

Read More
সারাদেশ

হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর হারিয়ে যাচ্ছে শেরপুর সীমান্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পরিবারে চর্চা কমে যাওয়া এবং নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সংস্কৃতি কেন্দ্র, পাঠ্যবই এবং শিক্ষক দরকার বলে দাবি তাদের। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের […]

Read More
সারাদেশ

মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে মেহেরপুরে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এরপর জেলা পুলিশের পক্ষে […]

Read More