রাজনীতি

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও: দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হারিয়ে যাওয়া অধিকার প্রয়োগের সময় এসেছে। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশকে পুনর্গঠনের নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান […]

Read More
সারাদেশ

ইনকিলাব মঞ্চে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার রাতে শহরের মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ […]

Read More
সারাদেশ

পঞ্চগড়ের বোদায় নিখোঁজের ২দিন পরে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

একেএম বজলুর রহমান, পঞ্চগড় পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নিলাডাঙ্গা এলাকায় দুইদিন ধরে নিখোঁজ থাকার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম ধোরিত্রী রাণী (২০)। তিনি ওই এলাকার শ্রী ক্ষিতীশ মুহুরীর মেয়ে। ধোরিত্রী রানী সাকোয়া ডিগ্রি কলেজে […]

Read More
রাজনীতি

ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ-জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে

ওয়ান নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের […]

Read More
রাজনীতি

দাঁড়িপাল্লা মার্কাকে জয়ী করতে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী সফিউল আলম সফিউল্লাহ সুফিকে বিজয়ী করার জন্য ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট আহবান করে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামী এ নির্বাচনী জনসভার আয়োজন করে। বিকেলে (৫ ফেব্রুয়ারী) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত […]

Read More
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের লিফলেট বিতরণ ও মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। […]

Read More
সারাদেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

একেএম বজলুর রহমান, পঞ্চগড়: সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পর্যবেক্ষণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শনের পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর সাথে […]

Read More
Uncategorized

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ […]

Read More
রাজনীতি

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না – জামায়াতের উদ্দেশে ফখরুল

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিয়ে জামায়াত ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, […]

Read More
সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোককে কর্মসংস্থান করবে- বিএনপি প্রার্থী আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোককে কর্মসংস্থান করবে আর প্রত্যেক পরিবারকে ২৫শ টাকা করে অনুদান দিবে আর প্রত্যেক পরিবারের সদস্যকে ফ্যামিলি কার্ড প্রদান করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন […]

Read More