ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট জাতীয়

ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এরমধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে ৪ হাজার এবং ইতালি থেকে ফেরত এসেছে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে (ইসি) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। […]

Read More
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি ধর্ম

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। […]

Read More
সাভারের ‘সিরিয়াল কিলার’ সম্রাট গ্রেপ্তার: ৬ হত্যাকাণ্ডের স্বীকারোক্তি অপরাধ

সাভারের ‘সিরিয়াল কিলার’ সম্রাট গ্রেপ্তার: ৬ হত্যাকাণ্ডের স্বীকারোক্তি

সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারটি কেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, তার উত্তর মিলেছে। গত ছয় মাসে এই ভবন ও এর আশপাশ থেকে উদ্ধার হওয়া ছয়টি মরদেহের নেপথ্যে ছিলেন একজনই ব্যক্তি— মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’। রোববার দুপুরে দুটি পোড়া মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এই দুর্ধর্ষ খুনিকে গ্রেপ্তার করতে […]

Read More
পঞ্চগড়ে ডিজিটাল বিচার ব্যবস্থায় ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আইন ও বিচার

পঞ্চগড়ে ডিজিটাল বিচার ব্যবস্থায় ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিজিটাল বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ই-বেইল বন্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আইনজীবীদের দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনতেই এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ই-বেইল বন্ড পদ্ধতির ব্যবহারবিধি, সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিজিটাল নথি সংরক্ষণ, অনলাইন আবেদন […]

Read More
দেবীগঞ্জে নির্বাচনে গনভোটে অংশগ্রহন নিশ্চিতে জনসচেতনতায উঠান বৈঠক সারাদেশ

দেবীগঞ্জে নির্বাচনে গনভোটে অংশগ্রহন নিশ্চিতে জনসচেতনতায় উঠান বৈঠক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন ও গনভোটে জনগনের সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ উঠান বৈঠকের আয়োজন করে। জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই উঠান বৈঠকের আয়োজন করে। সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উঠান বৈঠক অবহিতকরন সভায় বক্তব্য দেন।  দেবীগঞ্জ উপজেলা […]

Read More
এথেন্সে বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন সারাদেশ

এথেন্সে বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

গ্রিসের এথেন্সে অনুষ্ঠিতব্য ‘বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব–২০২৬’ আয়োজন উপলক্ষে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬ (শুক্র–শনিবার–রবিবার) ইউরোপের ঐতিহাসিক নগরী গ্রিসের এথেন্সে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি একই সঙ্গে […]

Read More
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক গুরুতর আহত দুর্ঘটনা

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক গুরুতর আহত

মেহেরপুর শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্নান (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত মান্নান বামনপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান শহরের ফৌজদারী পাড়ার বাপ্পি সরকারের নির্মাণাধীন একতলা বাড়ির সিড়িঘরের উপরে টিনের ছাউনির […]

Read More
‘পাগল’ অভিনেত্রীর ভিডিও ভাইরাল! বিনোদন

‘পাগল’ অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

শরীরটা যেন ময়লার ভাগাড়, কণ্ঠে উল্টা-পাল্টা হুমকি-ধামকি। একজন মানসিক ভারসাম্যহীন বা পাগল নারীর এমন একটি ক্লিপ শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল। ক্লিপের শেষাংশে সেই ভারসাম্যহীন নারীর ফ্রেমে দেখা গেছে অভিনেতা জোভানকে। তাছাড়া ক্লিপটি সোশ্যালে ছেড়েছেন অভিনেতা নিজেই। সেই সূত্রে অনুমান করা যাচ্ছিলো, ভিডিওতে দেখা যাওয়া পাগলপ্রায় নারীটি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল! সন্দেহ […]

Read More
ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। রবিবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিক্ষোভের এই প্রাণহানির জন্য তিনি ‘সন্ত্রাসবাদী ও সশস্ত্র দাঙ্গাকারীদের’ দায়ী করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওই […]

Read More
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণ জানালো সরকার জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণ জানালো সরকার

আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন কর্মসূচিও নিয়েছে তারা। তবে, বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে সরকারের ‘হ্যাঁ’ ভোটের কর্মসূচি প্রশ্ন তুলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১৮ জানুয়ারি) এক বার্তায় অন্তর্বর্তী সরকার ও ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস […]

Read More