গলাচিপায় হাসান মামুনের আগমনে জনতার ঢল, উৎসবমুখর জনসভা প্রাঙ্গণ সারাদেশ

গলাচিপায় হাসান মামুনের আগমনে জনতার ঢল, উৎসবমুখর জনসভা প্রাঙ্গণ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান মো. হাসান মামুনের আগমনে গলাচিপায় জনতার ঢল নেমেছে। মঙ্গলবার বিকেল ৩টায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেলার মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো মাঠ এবং আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Read More
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ সারাদেশ

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৪ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। সিসি […]

Read More
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশ

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন […]

Read More
এক রাতে ৩ বাসে আগুন গাজীপুরে সারাদেশ

এক রাতে ৩ বাসে আগুন গাজীপুরে

গাজীপুরে এক রাতে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন স্থানে আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী […]

Read More
রাজধানীতে রাতভর বাসে আগুন: যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাস পুড়ে ছাই সারাদেশ

রাজধানীতে রাতভর বাসে আগুন: যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাস পুড়ে ছাই

রাজধানী ঢাকায় রাতভর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগানো হয়। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি […]

Read More
শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: দুই শ্যুটারসহ গ্রেপ্তার ৫ আইন ও বিচার

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: দুই শ্যুটারসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পুরান ঢাকায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পেশাদার ভাড়াটে শুটার রুবেল ও ইব্রাহিম, যারা সরাসরি মামুনকে লক্ষ্য করে গুলি চালান। ভারত পালিয়ে যাওয়ার আগে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এই […]

Read More
পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি সারাদেশ

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি

পঞ্চগড় সুগার মিল (চিনিকল) চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আখচাষীরা। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সুগারমিলের অফিস চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা জাতীয় নাগরিক […]

Read More
আবারও সময় বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সারাদেশ

আবারও সময় বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে […]

Read More
আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না: ফখরুল রাজনীতি

আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না: ফখরুল

আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক […]

Read More
সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের সারাদেশ

সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ার করে হত্যার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিএমপির থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সব পুলিশ সদস্যদের বেতার বার্তায় মৌখিকভাবে এ নির্দেশনা দিয়েছেন তিনি। বার্তায় তিনি বলেন, আমার এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুপুরে কমিশনার […]

Read More