নির্বাচনের কাজ আইনসম্মতভাবে হবে, চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি জাতীয়

নির্বাচনের কাজ আইনসম্মতভাবে হবে, চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি

উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনকালীন যে ধরনের কাজের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায় সঙ্গতভাবে, আইনসম্মতভাবে ও প্রফেশনালি পালন করতে হবে। কোনও প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ […]

Read More
গড়েয়ায় আগ্নিকান্ডে পুড়ে ছাই তিন গরু, নিঃস্ব ভ্যানচালক দুর্ঘটনা

গড়েয়ায় আগ্নিকান্ডে পুড়ে ছাই তিন গরু, নিঃস্ব ভ্যানচালক

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় আগুনে পুড়ে এক ভ্যানচালকের তিনটি ষাঁড় গরুসহ গোয়াল ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভ্যানচালক প্রান কৃষ্ণ। বুধবার (২২ অক্টোবর ) বেলা দুপুর সাড়ে ১২ টায় গড়েয়া ইউনিয়নে গুঞ্জরগড় মন্দির পাড়া গ্রামের ভ্যানচালক প্রান কৃষ্ণের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলা […]

Read More
সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ আইন ও বিচার

সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আজ সোমবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, সালমান শাহের […]

Read More
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি আন্তর্জাতিক

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এরমধ্যে দিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) আয়োজিত নির্বাচনে ৪৬৫ আসনের মধ্যে ২৩৭টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইচি। পরে উচ্চকক্ষেও ২৪৮ আসনের মধ্যে ১২৫টি আসন জেতেন তিনি। সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী […]

Read More
জাতীয় সংগীত বিধি সংশোধন জাতীয়

জাতীয় সংগীত বিধি সংশোধন

জাতীয় সংগীত বিধি সংশোধন করা হয়েছে। বিধি সংশোধন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ওই দিন জাতীয় সংগীত বাজানোর নিয়ম বাতিল করা হয়েছে।  ‘দ্য ন্যাশনাল অ্যানথেম রুলস, ১৯৭৪’ সংশোধন করে গত ১৯ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উল্লেখ্য, এর আগেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্বীকৃতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ […]

Read More
তুমি না মরলে আমি মাহিরের হবো না অপরাধ

তুমি না মরলে আমি মাহিরের হবো না

মৃত্যুর আগ মুহূর্তেও প্রাণপণে বাঁচার আকুতি জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন। কিন্তু টিউশন ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার মন গলেনি। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে সেই দিনের নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ। জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে চোখের সামনে মারা যেতে দেখেছেন তারই ছাত্রী বর্ষা। এ সময় জুবায়েদ বাঁচার […]

Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বাজারের লীজকে কেন্দ্র করে উত্তেজনা, মানববন্ধন ও বিক্ষোভ সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বাজারের লীজকে কেন্দ্র করে উত্তেজনা, মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারের জায়গা লীজকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই লীজ বাতিলের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আনন্দ বাজার, টান বাজার, জগৎ বাজার, সড়ক বাজার নিউ মার্কেট, চাউল বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীরা এই বিক্ষোভ কর্মসূচী পালন […]

Read More
মেহেরপুরে সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সারাদেশ

মেহেরপুরে সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আলিফের চাচা শরিফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে […]

Read More
মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার সারাদেশ

মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তানভির ও কৌশিক নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। নিখোঁজের প্রায় ৬ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গোসল করতে নেমে তারা দু’জন নিখোঁজ হয়। তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে […]

Read More
যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক আইন ও বিচার

যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ এরশাদ হোসেন (২৬) নামের এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। সোমবার (২০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত […]

Read More