জাতীয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতিচারণ: জিয়া ও খালেদার কবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা

ওয়ান নিউজ ডেস্ক: দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনটিকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উদ্দীপনা লক্ষ্য […]

Read More
সারাদেশ

মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর শহরের সর্ববৃহৎ কাঁচা বাজার বড়বাজার তহবাজারে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকেই তহবাজারের সব কাঁচামালের দোকানপাট বন্ধ রেখে মূল সড়কের ওপর অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে বাজারে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরেজমিনে সকালে তহবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কাঁচাবাজারের […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। দায়িত্ব পালনে অবহেলার কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটির দুই শিক্ষককে বাউবির বিএ ও বিএসএস ২০২৫ পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বাতিল করা হয়েছে কাজিপুর ডিগ্রি কলেজের পুরো পরীক্ষা কেন্দ্রটি এবং অসদুপায় […]

Read More
সারাদেশ

বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে মেলবন্ধনের মেগা ইভেন্ট: ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

ওয়ান নিউজ ডেস্ক: দেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্দা উঠতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’-এর। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) উদ্যোগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর […]

Read More
জাতীয়

গুম প্রতিরোধ আইন প্রণয়ন ও ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংসদ অভিমুখে জামায়াত জোটের পদযাত্রা

ওয়ান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম প্রতিরোধ অধ্যাদেশকে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করা এবং ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা ও পুনর্বাসনের দাবিতে রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে […]

Read More
জাতীয়

চট্টগ্রামে লালদিয়া টার্মিনালের ভিত্তি স্থাপন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে মাইলফলক হিসেবে আখ্যা অর্থমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: ডেনমার্কের বহুজাতিক প্রতিষ্ঠান ‘এ পি এম টার্মিনালস’-এর সম্পূর্ণ বৈদেশিক বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর তীরে প্রায় ৫০ একর ভূমির ওপর নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ রবিবার (৩০ আগস্ট)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে […]

Read More
সারাদেশ

মির্জা ফখরুলের আসনসহ দেশের ১১ সংসদীয় এলাকার সীমানা পুনর্বিন্যাস করে ইসির নতুন গেজেট প্রকাশ

ওয়ান নিউজ ডেস্ক: দেশের মোট ১১টি সংসদীয় আসনের আওতায় সদ্য গঠিত নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোকে অন্তর্ভুক্ত করে একটি সংশোধিত গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি), যা রোববার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, এই অন্তর্ভুক্তির মাধ্যমে দাপ্তরিক বা কাগজে-কলমে আসনগুলোর বর্ণনায় কিছুটা পরিবর্তন এলেও ভৌগোলিক সীমানায় বাস্তবে কোনো রূপান্তর ঘটছে […]

Read More
জাতীয়

সাগর-রুনি খুনের তদন্তে নতুন মোড়: এক প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বের জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য

ওয়ান নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্য উন্মোচনে এবার একজন প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদিও মামলাটির মূল তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে রয়েছে, তবুও অন্য […]

Read More
জাতীয়

হজ ফ্লাইটের ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, ভবিষ্যতে আরও কমানোর পরিকল্পনা সরকারের

ওয়ান নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য বিমান ভাড়া কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং আগামীতে এই খরচ আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। রোববার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একসময় হজের বিমান ভাড়া প্রায় দুই লাখ […]

Read More
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ তেল পরিবহনের দাবি পুরোপুরি উড়িয়ে দিল ইরান

ওয়ান নিউজ ডেস্ক: শাফাক নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ১৩ কোটি ব্যারেল তেল পরিবহন করেছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে স্পষ্ট জানান, মার্কিন নেতৃত্বে এত বিশাল পরিমাণ জ্বালানি তেল পারাপারের তথ্যটি মোটেও […]

Read More