গাজা শহরের দখল নিতে ইসরায়েলের স্থল অভিযান শুরু আন্তর্জাতিক

গাজা শহরের দখল নিতে ইসরায়েলের স্থল অভিযান শুরু

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইউএসভিত্তিক সংবাদ প্রকাশনা এবং মিডিয়া সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, নগরীর উপকণ্ঠ থেকে শুরু হয়েছে অভিযান। শহরটি এই অঞ্চলের সবচেয়ে বড় নগর কেন্দ্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এ খবর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই […]

Read More
আল্লাহকে দেখার দাবি, মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল- মুসল্লিদের ক্ষোভ, গ্রেপ্তারের দাবি সারাদেশ

আল্লাহকে দেখার দাবি, মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল- মুসল্লিদের ক্ষোভ, গ্রেপ্তারের দাবি

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তিনি দাবি করেন আসমানে গিয়ে আল্লাহর দিদার পেয়েছেন, ফেরেশতা ও হুরদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং আগাম জান্নাতের আশ্বাসও পেয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য […]

Read More
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা আইন ও বিচার

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন। তাদের বিরুদ্ধে ইউসিবিএল ব্যাংকের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও প্রতারণার মাধ্যমে ঋণের নামে ২১ কোটি টাকা […]

Read More
চীনের হাত ধরে এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, আসবে কারিগরি দল জাতীয়

চীনের হাত ধরে এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, আসবে কারিগরি দল

চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঋণ চেয়েছে বাংলাদেশ। একই প্রকল্পে বেইজিংয়ের আগ্রহ থাকায় এই বছরের শেষের দিকে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। এই বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্পের সম্ভাবনা যাচাই করবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।  পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে […]

Read More
মেহেরপুরে আদম ব্যাপারীকে তুলে নেওয়ার চেষ্টা, আটক-১০ অপরাধ

মেহেরপুরে আদম ব্যাপারীকে তুলে নেওয়ার চেষ্টা, আটক-১০

বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে আদালত থেকে জামিনে বের হওয়ার পরপরই প্রকাশ্যে তুলে নিয়ে যায় বাদী পক্ষরা। পরে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামানকে উদ্ধার ও বাদী পক্ষের লোকজনসহ মাইক্রোবাসটি আটক করে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত […]

Read More
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়লো, প্রজ্ঞাপন জারি জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়লো, প্রজ্ঞাপন জারি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। ফলে এর কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সেই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের […]

Read More
স্ত্রী'কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন পলাশবাড়ীর লিটন সারাদেশ

স্ত্রী’কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন পলাশবাড়ীর লিটন

পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে। গত তিন মাস আগে পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাস সংকটের কারণে সম্প্রতি তার স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন লিটন ফারাজিকে। দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি […]

Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ২ জননিহত হয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক সাদেক মিয়া (৩৮) ও যাত্রী পপি আক্তার (১৯)।সাদেক মিয়া কসবা উপজেলার মান্দারপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম হেফজু মিয়া অপরদিকে, […]

Read More
নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ আন্তর্জাতিক

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। সরকারি তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানায়। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সংখ্যাটি প্রকাশ করেন মুখ্যসচিব একনারায়ণ আরিয়াল। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৯১ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। নেপালে সরকারি মদদে […]

Read More
তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: সাবেক প্রতিমন্ত্রী বাবর রাজনীতি

তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: সাবেক প্রতিমন্ত্রী বাবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

Read More