অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত, নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত, নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

ওয়ান নিউজ ডেস্ক

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সাধারণত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় একবার এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য আবার রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে।

এ অবস্থায় অষ্টম শ্রেণিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছে মন্ত্রণালয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ফলে আপাতত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *