জনদুর্ভোগ কমাতে লঞ্চে ন্যূনতম ভাড়া বৃদ্ধি, রেল ও সিএনজিতে আপাতত স্বস্তি: সড়কমন্ত্রী

জনদুর্ভোগ কমাতে লঞ্চে ন্যূনতম ভাড়া বৃদ্ধি, রেল ও সিএনজিতে আপাতত স্বস্তি: সড়কমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চ মালিকদের ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবির বিপরীতে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নৌযানের ভাড়া মাত্র ৭ দশমিক ৫৪ শতাংশ এবং সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন যে, বৈশ্বিক বাস্তবতায় জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না, তবে এর সুযোগ নিয়ে কাউকে নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা করতে দেওয়া হবে না। একই সঙ্গে রেল মন্ত্রণালয় থেকে লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর তীব্র চাপ থাকা সত্ত্বেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে ট্রেনের টিকিটের দাম অপরিবর্তিত রাখার এবং একান্তই বাধ্য হলে পরবর্তীতে তা অত্যন্ত যৌক্তিক পর্যায়ে রাখা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এছাড়া, যেহেতু সিএনজির দাম নতুন করে বাড়েনি, তাই সিএনজিচালিত কোনো যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই এবং কেউ বাড়তি ভাড়া দাবি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *