জবি ও ঢাকা কলেজের পর এবার হলের সিট নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

জবি ও ঢাকা কলেজের পর এবার হলের সিট নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

ওয়ান নিউজ ডেস্ক: হলের সিট দখলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজের পর এবার ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করার পর বিকেল ৪টার দিকে ন্যাশনাল মেডিকেলের সামনে পুলিশের উপস্থিতিতেই তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘাতে জড়িয়ে পড়ে। ছাত্রশিবিরের দাবি, অবৈধভাবে হলের সিট দখলের প্রতিবাদ করায় তাদের ওপর এই হামলা চালানো হয়েছে; অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে যে, শিবির দেশব্যাপী এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ থামলেও এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গত, এর আগে একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এই দুই ছাত্রসংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। এছাড়া প্রায় একই সময়ে ঢাকা কলেজেও ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে শিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *