জাকির নায়েককে ফেরত পাঠানো হবে না, ভারতের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

জাকির নায়েককে ফেরত পাঠানো হবে না, ভারতের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল সংসদে এক লিখিত জবাবে স্পষ্ট জানিয়েছেন, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের আওতায় জাকির নায়েককে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার এবং এ বিষয়ে নয়াদিল্লিকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার গুঞ্জন উঠলে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত ২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবার এবং পরবর্তীতে ২০২০ সালের মে মাসে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল; তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন করে ভারতের পক্ষ থেকে আর কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *