ঠাকুরগাঁওয়ে ফারিয়ার মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফারিয়ার মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিডগনের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে জেলা ফারিয়া ও ম্যানেজার্স ফোরাম এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার্স ফোরাম এর সভাপতি সালেহীন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মহিতোষ রায়সহ অনেকে।

সেখানে তারা বলেন অন্যান্যদের মতো দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তারা। একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মালিকপক্ষ এই বিষয়ে কিছুই বলছেন না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছিত হচ্ছে না। ঠিকমতো কাজ করতে পারছেন না। তাই দ্রুত এই বিষয়গুলো সমাধান না হলে, সামনে কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *