দেড় মাসের শিশুকে কোলে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

দেড় মাসের শিশুকে কোলে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার সঙ্গে রয়েছে দেড় মাস বয়সী শিশু সন্তান।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, শিল্পী বেগম সম্প্রতি অস্ত্রোপচার করেছেন এবং তার ছোট একটি শিশু সন্তান রয়েছে। মানবিক দিক বিবেচনায় জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি।

আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে শিশুটিকে সঙ্গে নিয়েই তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

শিল্পী বেগম দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *