দেবীগঞ্জে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

দেবীগঞ্জে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

দালাল নয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় একযোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দেবীগঞ্জ ফারিয়ার আয়োজনে এর অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সিনেমা হল মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টটিভরা অংশ নেন।

দেবীগঞ্জ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সভাপতি নবিউল ইসলাম লিটনের সঞ্চালনায় সাধারন সম্পাদক শাহজাহান সাজুর ব্যবস্থাপনায় বক্তব্য দেন
এসিআই লিমিটেডের জাহাঙ্গীর আলম, রেনাটা লিমিটেডের শাহরিয়ার সেলিম, ইথিক্যাল ড্রাগসের বাবু দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ কোম্পানির প্রতিনিধরা।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দালাল নয় তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল নির্মুল করতে প্রশাসন অভিযান পরিচালনা করে। পরে সেখানে দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টটিভদেরকেও আটক করা হয়। পরে তারা আইনগত ভাবে মুক্তি লাভ করে। এটা ভুল বুঝতে পেরে প্রশাসন ভুলও স্বীকার করে। আমরা পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছি। জনগনের দ্বার গোড়ায় আমরা ঔষধ সরবরাহ করছি। জনগনের জীবনের ঝুঁকি কমাতে আমরা কাজ করে যাচ্ছি। অথচ আমাদেরকে আজ দালাল বলে আখ্যায়িত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *