আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত আলোচনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এজন্য দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। আজ বিকালে ইসলামাবাদে শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাসনিমের ইসলামাবাদে অবস্থানরত প্রতিবেদকের বরাতে জানা গেছে, যদিও কিছু সূত্রে বলা হয়েছিলো যে স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠক শুরু হবে। বাস্তবে তা বিলম্বিত হয়ে বিকালে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।
সূত্র জানিয়েছে, আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপরই মূল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে কিছু গণমাধ্যমে সকাল ৮টায় বৈঠক শুরুর খবর প্রচার করা হলেও তা সঠিক নয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

