শ্রমিক দিবস উপলক্ষে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

শ্রমিক দিবস উপলক্ষে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) কে সামনে রেখে পঞ্চগড়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার (২৯ এপ্রিল) বুধবার সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তাসহ ৩০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় পৌর শাখা এ লিফলেট বিতরন করে।

লিফলেট বিতরণ কর্মসূচি শহরের পঞ্চগড় সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে বানিয়াপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের পঞ্চগড় জেলা সেক্রেটারি সাদ্দাম হোসেন, পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ফেডারেশনের নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং জীবনমান উন্নয়নে ৩০ দফা দাবি বাস্তবায়ন জরুরি। শ্রমিক দিবসকে সামনে রেখে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *