সৌদির নিরাপত্তায় একাট্টা পাকিস্তান ও তুরস্ক: রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সৌদির নিরাপত্তায় একাট্টা পাকিস্তান ও তুরস্ক: রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

ওয়ান নিউজ ডেস্ক: ইরাক ও ইয়েমেনের ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রিয়াদে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানরা। সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জোটের মূল শর্ত—অর্থাৎ যেকোনো একটি সদস্য দেশের ওপর আঘাতকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতিকে সামনে রেখে কীভাবে পারস্পরিক প্রতিশ্রুতিগুলোকে তাৎক্ষণিক ও কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা করেন তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। একই সঙ্গে দেশের সার্বিক সুরক্ষা এবং সাধারণ নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি সশস্ত্র বাহিনীর উঁচু মানের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *