৪৮ ঘণ্টায় সৌদির ই-ভিসা পাচ্ছে বাংলাদেশসহ ৭ দেশ, সমন্বিত প্যাকেজেই থাকছে টিকিট-হোটেল সুবিধা

৪৮ ঘণ্টায় সৌদির ই-ভিসা পাচ্ছে বাংলাদেশসহ ৭ দেশ, সমন্বিত প্যাকেজেই থাকছে টিকিট-হোটেল সুবিধা

ওয়ান নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশসহ মোট সাতটি দেশের নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজতর করার লক্ষ্যে একটি নতুন সমন্বিত ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা প্যাকেজ চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা পাওয়া যাবে। গালফ নিউজের গত শুক্রবারের (১০ জুলাই) প্রতিবেদন অনুসারে, প্রাথমিক ধাপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই নতুন ব্যবস্থার অধীনে অনুমোদিত ট্রাভেল এজেন্সি (বর্তমানে কেবল রিজারভাল ও আলমোসাফ) থেকে একটি প্যাকেজ বুকিং করলেই রিটার্ন ফ্লাইট, নির্দিষ্ট হোটেলে অবস্থান এবং ই-ভিসার কাজ একত্রে সম্পন্ন হয়ে যাবে, ফলে আলাদাভাবে দূতাবাসে বা ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বুকিংয়ের ৪৮ ঘণ্টার মাঝে ইমেইলের মাধ্যমে ভ্রমণকারীরা তাদের ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স ও আনুষঙ্গিক কাগজপত্র পেয়ে যাবেন। তিন মাস মেয়াদী এই সিঙ্গেল এন্ট্রি ভিসায় দেশটিতে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজ মূল্য ধরা হয়েছে ন্যূনতম ৪ হাজার সৌদি রিয়াল এবং পরবর্তী প্রতিটি দিনের জন্য অতিরিক্ত ১ হাজার রিয়াল খরচ হবে, যেখানে ভিসা ও বীমা ফি বাবদ মোট ৪০২.২১ রিয়াল নির্ধারিত রয়েছে। যদিও এই প্যাকেজের সাথে সরাসরি মক্কা বা মদিনার ওমরাহ পালনের কোনো সেবা যুক্ত নেই, তবে ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে সৌদি আরবে পৌঁছানোর পর নিজ উদ্যোগে যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন এবং প্যাকেজের সাথে ঐচ্ছিক বিনোদনমূলক ইভেন্টের টিকিটও যোগ করার সুযোগ রয়েছে। অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট বা বুকিং বাতিল হলে তা সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রদানকারীর নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়, যারা ভবিষ্যতেও এই সেবার মান বৃদ্ধি ও আওতাভুক্ত দেশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *