ডেস্ক রিপোর্ট:
৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে প্রতি বছর উদযাপনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এ পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের কথা উল্লেখ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এছাড়া ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবেও প্রতিবছর পালন করার জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে দিনটিকে সরকারি ছুটির আওতায় আনার বিষয়টিও অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি ওই বৈঠক শেষে জানান, দীর্ঘদিন পর দিবসটি আবার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে পালন নিশ্চিত করা হবে।

