কুষ্টিয়ায় তা’লিমুস সুন্নাহ মক্তবের উদ্বোধন

কুষ্টিয়ায় তা’লিমুস সুন্নাহ মক্তবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

সহীহ সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও তাজবীদসহ সহীহ কুরআন তেলাওয়াত শেখানোর লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলীবাসা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তা’লিমুস সুন্নাহ মক্তব’। গত ২০ আগস্ট মক্তবটির উদ্বোধন করা হয়।

স্থানীয়দের সহীহ কুরআন শিক্ষা প্রদান ও সঠিক দ্বীনি ভাবধারা প্রচারের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন তাহেরুন্নেছা এবং উস্তাজাহ সাবিয়া খাতুন।

শিক্ষিকা উস্তাজাহ সাবিয়া খাতুন দীর্ঘদিন ধরে কুরআনের খেদমতে নিয়োজিত আছেন। তিনি ঢাকার উত্তরা তা’লিমুল কুরআন ফাউন্ডেশন ও হুফফাজ কোরআন শিক্ষাবোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সহীহ তেলাওয়াতের সনদধারী একজন অভিজ্ঞ উস্তাজাহ। এর আগে ২০১৮ সাল থেকে ঢাকার খিলক্ষেত এলাকায় সাধারণ শিক্ষার্থীদের জন্য তিনি একটি মক্তব পরিচালনা করে আসছেন, যেখানে বর্তমানে শতাধিক শিক্ষার্থী নিয়মিত কুরআন ও দ্বীনি শিক্ষা গ্রহণ করছে।

উল্লেখ্য, এলাকার সন্তান হিসেবে দ্বীনি খেদমতের উদ্দেশ্যে উস্তাজাহ সাবিয়া খাতুন ২০২৫ সালের জানুয়ারিতে হালসা বাজারের বামনগাড়ী এলাকায় নিজ জমিতে ‘ফাতেমা বেগম আব্দুল জলিল ওয়াক্তিয়া মসজিদ, মক্তব ও এতিমখানা’ প্রতিষ্ঠা করেছিলেন। তবে উদ্বোধনের পরপরই স্থানীয় চরমোনাই অনুসারীদের বাধার মুখে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশ- সকলের সহযোগিতায় হালসা বাজারের বন্ধ হয়ে যাওয়া মসজিদ, মক্তব ও এতিমখানাটি দ্রুতই পুনরায় চালু করা সম্ভব হবে। সেই সাথে ‘তা’লিমুস সুন্নাহ মক্তব’ এলাকার শিশুদের সঠিক দ্বীনি শিক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুশীল সমাজ ও স্থানীয় অভিভাবকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *