কৃষিজমি রক্ষায় জোর: বহুতল ভবনের মাধ্যমে ‘ভার্টিক্যাল পদ্ধতিতে’ তৈরি হবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

কৃষিজমি রক্ষায় জোর: বহুতল ভবনের মাধ্যমে ‘ভার্টিক্যাল পদ্ধতিতে’ তৈরি হবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

ওয়ান নিউজ ডেস্ক

দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আবাদি জমি সুরক্ষায় বিশেষ জোর দিচ্ছে সরকার। উন্নয়নকাজের নামে ফসলি জমি নষ্ট করার প্রবণতা রোধে এখন থেকে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ‘ভার্টিক্যাল বা ঊর্ধ্বমুখী পদ্ধতি’ অনুসরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সরকারের এই অবস্থানের কথা জানানো হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত আবাদি জমি কমে যাওয়া ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার জন্য বড় একটি চ্যালেঞ্জ। তাই পরিবেশবান্ধব উন্নয়নের দিকেই বেশি নজর দেওয়া হবে। প্রয়োজনে অস্ট্রেলিয়ার সিডনির মতো উন্নত শহরের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের মডেল অনুসরণ করে ওপরের দিকে অবকাঠামো নির্মাণ করা হবে, যেন সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং ফসলি জমি সুরক্ষিত থাকে।

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, সরকারি যেকোনো কাজে অনিয়ম, দুর্নীতি বা অবহেলা দেখা দিলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *