নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:

গৃহস্থালি কাজে নারীদের ভোগান্তি কমাতে এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রান্নার জ্বালানি সহজলভ্য করতে সরকার এই উদ্যোগ হাতে নিচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আরও জানান, নারীদের ক্ষমতায়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে পরিবারভিত্তিক কার্ড সেবা চালুর কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্দোলনের পর এখন দেশের উন্নয়ন ও পুনর্গঠনের সময়। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই যেন এসব কার্যক্রমে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *