রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন, জাতিসংঘে বাংলাদেশের সাফ বার্তা

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন, জাতিসংঘে বাংলাদেশের সাফ বার্তা

ওয়ান নিউজ ডেস্ক: মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী ও টেকসই সমাধান সম্ভব বলে জাতিসংঘে স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উল্লেখ করেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের মতো একটি দেশের জন্য দীর্ঘমেয়াদে কোনোভাবেই টেকসই নয় এবং আশ্রিত রোহিঙ্গারাও নিজের দেশে ফিরে যেতে ব্যাকুল। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তার ক্ষেত্রে চরম ও অসহনীয় চাপ সৃষ্টি হচ্ছে। সংকটের মূল উৎপত্তিস্থল মিয়ানমারেই এর স্থায়ী সমাধান খুঁজতে হবে স্মরণ করিয়ে দিয়ে, আন্তর্জাতিক অংশীদারদের কূটনৈতিক তৎপরতা ও সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ, যাতে করে রাখাইনে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল ও টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *