অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২ মে) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের পথে রওনা হন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। এ সফরকে কূটনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

