১৩ জেলায় শীত নিয়ে দুঃসংবাদ

১৩ জেলায় শীত নিয়ে দুঃসংবাদ

বেশ কিছু দিন ধরেই কুয়াশার চাদরের সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশের মানুষ।

রাজধানীতে অবশ্য শীত সামান্য কমেছে, কয়েক দিন ধরে দেখা মিলছে সূর্যেরও। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *