ওয়ান নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে তিনি সারজিস আলমের বাসভবনে যান। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জামায়াত আমির সারজিস আলমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর অস্ত্রোপচার করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

