আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, ব্যাংককের হাসপাতালে খোঁজখবর

আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, ব্যাংককের হাসপাতালে খোঁজখবর

ওয়ান নিউজ ডেস্ক:

থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের একটি হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে তিনি ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

সফরকালে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন তিনি। আহতদের শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক পরিস্থিতির বিষয়েও খোঁজখবর নেন।

ডা. শফিকুর রহমান এ সময় আহতদের সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করে বলেন, দেশের জন্য তাদের অবদান জাতি স্মরণ রাখবে। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিশেষ দোয়া করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন জুলাই যোদ্ধা দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। তারা বিভিন্ন জাতীয় দাবি বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

এ সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *