ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, মিলেছে যানজটের স্বস্তি

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, মিলেছে যানজটের স্বস্তি

ওয়ান নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় ব্যস্ত নগরীর চিরচেনা যানজট অনেকটাই কমে গেছে।

সরকার ঘোষিত সাত দিনের ছুটির কারণে রাজধানীর কর্মব্যস্ততা কমে এসেছে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে অফিস-আদালত, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় সড়ক অনেকটাই ফাঁকা। যেসব এলাকায় প্রতিদিন যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়, সেখানে এখন স্বস্তির পরিবেশ বিরাজ করছে। কোথাও কিছু যানবাহন চলাচল করলেও আগের মতো চাপ নেই।

সড়কে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোকে দীর্ঘ সময় যাত্রীর অপেক্ষায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ রাজধানী ছাড়ায় এখন আগের মতো যাত্রীর চাপ নেই।

এদিকে যানবাহনের চাপ কম থাকায় রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও কিছুটা স্বস্তিতে কাজ করতে দেখা গেছে। অধিকাংশ সিগন্যালেই স্বাভাবিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অনেক এলাকায় অতিরিক্ত চাপ ছাড়াই দায়িত্ব পালন করতে পেরেছেন তারা।

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় ঢাকার সড়কে মিলেছে স্বস্তি, যা নগরবাসীর জন্য কিছুটা ব্যতিক্রমী চিত্র তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *