একদিনের সফরে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

একদিনের সরকারি সফরে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বিমানে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী তিনি যশোরে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করবেন।

সফরের প্রথম পর্যায়ে শার্শা উপজেলায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয় একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দুপুরের পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই সঙ্গে শহরের একটি ঐতিহ্যবাহী পাঠাগারও পরিদর্শন করবেন।

বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের যশোরে প্রথম সরকারি সফর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *