গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী

গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী

ওয়ান নিউজ ডেস্ক:
বিশিষ্ট ইসলামি বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আল্লাহর ভয় ও গোনাহ থেকে বাঁচতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, সমাজে অনেক মানুষ বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি সেই পথে না গিয়ে ইসলামের বিধান অনুযায়ী হালাল পথ বেছে নিয়েছেন। তার ভাষায়, “মানুষ হিসেবে দুর্বলতা থাকতে পারে, তাই নিজেকে গোনাহ থেকে রক্ষা করতেই আমি বৈধ পথ গ্রহণ করেছি।”

দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথাও স্বীকার করেছেন এই ইসলামি বক্তা। তিনি জানান, বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়। তিনি আরও উল্লেখ করেন, তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা ছিল না এবং তারা সুখেই ছিলেন।

একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামে ইনসাফ বা সমতা বজায় রাখার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, দুই পরিবারের হক আদায়ে যেন কোনো অবিচার না হয়, সে জন্য তিনি আল্লাহর সাহায্য কামনা করছেন।

পোস্টের শেষাংশে তিনি নিজের দুই পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ও সহনশীলতা দান করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *