জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’-এ অংশ নিতে ৫ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল নিয়ে ঢাকা ত্যাগ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) এই আন্তর্জাতিক আয়োজনে যোগ দিতে আজ রবিবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন এবং আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে সম্মেলনের উদ্বোধনী পর্বসহ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর নির্ধারিত বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন এবং সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত বিশেষ নৈশভোজেও যোগ দেবেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের পিস অপারেশনস, অপারেশনাল সাপোর্ট এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক একাধিক আন্ডার সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বৃদ্ধি, সক্ষমতা জোরদার ও বিশেষায়িত ইউনিট মোতায়েনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *