জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, স্বস্তির আশা

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, স্বস্তির আশা

ওয়ান নিউজ ডেস্ক:

দেশের বিদ্যুৎ সরবরাহে নতুন সংযোজন হিসেবে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয় এবং ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হচ্ছে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, যা সার্বিক উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, এই অতিরিক্ত বিদ্যুৎ যোগ হওয়ায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে যাবে এবং লোডশেডিং কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে আরও বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএস পাওয়ার এবং আরএনপিএল প্রকল্প থেকে অতিরিক্ত প্রায় ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে যে ঘাটতি রয়েছে, তা পূরণে এই নতুন সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *