দলের ভেতরের অবহেলা ও নির্যাতনের অভিযোগ, অবস্থান বদলের ব্যাখ্যায় ইসহাক সরকার

দলের ভেতরের অবহেলা ও নির্যাতনের অভিযোগ, অবস্থান বদলের ব্যাখ্যায় ইসহাক সরকার

ওয়ান নিউজ ডেস্ক:

দলের অভ্যন্তরীণ সংকট, অভিযোগ ও অবহেলার কথা তুলে ধরে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত ৫ আগস্টের পর দলের ভেতরে তার জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে ওঠে। তিনি দাবি করেন, কিছু অনুপ্রবেশকারী ও নিজ দলের লোকজনের আচরণের কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন চরম দুর্বিষহ হয়ে পড়ে।

ইসহাক সরকারের অভিযোগ, ওই সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হেনস্তা করা হয়। এসব বিষয়ে ন্যায়বিচার চেয়ে তিনি ব্যর্থ হয়েছেন বলেও জানান।

তিনি বলেন, নিজের সমস্যার কথা জানাতে এক শীর্ষ নেতার কাছে গেলে উল্টো অপমানজনক আচরণের শিকার হন। তার ভাষায়, “যার আহ্বানে এতদিন আন্দোলন করেছি, সেই মানুষটিই সেদিন আমাকে কথা না শুনেই তাড়িয়ে দেন।” এ ঘটনাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক তিক্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

এছাড়া তিনি জানান, ওই সময় তার ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটলেও দল থেকে কোনো কার্যকর প্রতিকার পাননি। দীর্ঘদিনের এই হতাশা, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি থেকেই শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ইসহাক সরকারের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *