দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির আলোচনা

দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির আলোচনা

ওয়ান নিউজ ডেস্ক:

দেশের দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে সরকার ও টিআইবির এই আলোচনা ভবিষ্যতে প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *