দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা, দ্রুত বিতরণের আশ্বাস

দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা, দ্রুত বিতরণের আশ্বাস

ডেস্ক রিপোর্ট:
দেশে নতুন করে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ৯০ হাজার ডোজ টিটেনাস ভ্যাকসিনও দেশে এসেছে বলে জানান তিনি।

বুধবার (৬ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছে সরকার এবং এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, মাত্র ২৪ দিনের মধ্যে ভ্যাকসিন দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারি ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপের উদাহরণ। ইতোমধ্যে এসব টিকা মাঠপর্যায়ে বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

সরকার আশা করছে, নতুন ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং শিশুদের সুরক্ষা আরও জোরদার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *