নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা

নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নাশকতার পরিকল্পনা করতে পারে। সন্দেহভাজনদের মধ্যে কয়েকজনের সঙ্গে সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্যদের যোগাযোগ থাকার বিষয়টিও নজরে এসেছে।

বিশেষ করে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা—এসব স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া অস্ত্রাগারসহ কৌশলগত স্থাপনাগুলোও বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *