প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে অগ্রগতি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে অগ্রগতি নিয়ে আলোচনা

ওয়ান নিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তার পাশাপাশি ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-রাশিয়ার পারমাণবিক জ্বালানি খাতে চলমান সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এদিনই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরুর কথা রয়েছে। এ উপলক্ষে রোসাটমের প্রধান একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন।

সাক্ষাৎ শেষে অ্যালেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্প এলাকায় যাওয়ার কথা রয়েছে, যেখানে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক ও কার্যক্রম বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেবে এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *