প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসনের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের ধর্মীয় সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *