বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিট আবেদন করেন, যা আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

রিট আবেদনে উক্ত চুক্তিকে অযৌক্তিক ও কাঠামোগতভাবে অসম বলে উল্লেখ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে এটি দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, চুক্তিটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনস্বার্থ সুরক্ষায় যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই এটি সম্পাদন করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো চাপানো হয়েছে, যা দেশের নীতিনির্ধারণী স্বাধীনতাকে সীমিত করতে পারে। একই সঙ্গে দেশীয় শিল্প, কৃষি খাত এবং পরিবেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা ও শুনানির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *