বোরো মৌসুমে ধান-চালের সরকারি দাম নির্ধারণ

বোরো মৌসুমে ধান-চালের সরকারি দাম নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে। পাশাপাশি গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা কেজি।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম চালু হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এছাড়া সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়েও আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আমদানি সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *