ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া এই আর্ট ক্যাম্প চলবে আগামী ২৩ মে পর্যন্ত। আয়োজকরা জানান, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

১৯৯২ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম তাদের চারুকলা বিভাগের মাধ্যমে শিশুদের ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে শিশুরা চার দেয়ালের গণ্ডি পেরিয়ে মুক্ত পরিবেশে ঘুরে ঘুরে ছবি আঁকার সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার উলচাপাড়া গ্রামের মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, বিএনপি নেতা এ বি এম মমিনুল হক, মিজানুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *