মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও মাদকসহ আটক-৪

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও মাদকসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে দিনব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযানে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল। শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানার নেতৃত্বে পুলিশের একটি দল জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গাংনী থানার ছাতিয়ান শেখপাড়া গ্রামের বজলুর মেহগনি বাগানের ভেতর থেকে মাফিক হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা। মাফিক হোসেন ছাতিয়ান গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

দিনের অপর এক অভিযানে একই থানার নওয়াপাড়া বাজারের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলারত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন নওয়াপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে শিমুল মিয়া (৩৩) এবং মাইলমারী গ্রামের মিজানুর রহমানের ছেলে মিশুক-উজ-জামান (৩১)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এদিকে মেহেরপুর সদর থানার কেশবপাড়া সংলগ্ন দিঘীরপাড়া-বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিজন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। লিজন শহরের হোটেল বাজার এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪,৫০০ টাকা।

ডিবি পুলিশের অতি প্রদীপ কুমার সানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে মেহেরপুর সদর এবং গাংনী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। জেলায় অনলাইন ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *