যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ান নিউজ ডেস্ক:

যশোরে ঐতিহাসিক উলশী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে শার্শা উপজেলার উলশী এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

উদ্বোধনের আগে খালপাড়ে স্থাপিত স্মারক ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন, যা পরে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

সফরের অংশ হিসেবে সকালে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সড়কপথে শার্শার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এই পুনঃখনন প্রকল্পের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *