যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে, বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলমান

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে, বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলমান

ওয়ান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

মরদেহটি গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে বৃষ্টির প্রথম জানাজা আগামী ৬ মে টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনার ধারাবাহিকতায় সম্প্রতি ফ্লোরিডার একটি জলাশয় থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *