যেকোনো আগ্রাসনের চরম মূল্য চোকাতে হবে, যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বলে হুংকার ইরানি কমান্ডারের

যেকোনো আগ্রাসনের চরম মূল্য চোকাতে হবে, যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বলে হুংকার ইরানি কমান্ডারের

ওয়ান নিউজ ডেস্ক: আমেরিকার যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে চরম ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটিকে ‘বড় শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। রোববার আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে একটি অপরাধী, প্রতারক ও বিশ্বাসঘাতক শত্রু হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সংঘাতে জড়ালে ওয়াশিংটনকে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বড় খেসারত দিতে হবে। সামরিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে শত্রুরা এখন ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের সাধারণ জনগণ ও শীর্ষ নেতৃত্বের মাঝে ফাটল ধরানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে অভিযোগ করে তিনি আরও জানান, দেশের সশস্ত্র বাহিনী, জনগণ এবং অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর মধ্যকার ইস্পাতকঠিন ঐক্য আগামীতে আরও সুদৃঢ় করা হবে। সেই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে স্মরণ করিয়ে দেন যে, ইরানের শক্তিশালী ও দুর্ভেদ্য প্রতিরক্ষা সক্ষমতাই মূলত দেশের উত্তর-দক্ষিণ থেকে শুরু করে পূর্ব-পশ্চিম জুড়ে বিরাজমান অটুট শান্তি এবং সার্বিক নিরাপত্তার সবচেয়ে বড় ভিত্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *