লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

ওয়ান নিউজ ডেস্ক:

রাজধানীর সড়কে দীর্ঘদিন ধরে চলাচল করা ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট কমানো ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো ও অনুপযোগী অনেক বাস, ট্রাক এবং পণ্যবাহী যানবাহন মাঝপথে বিকল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করছে। বিশেষ করে ফ্লাইওভার ও সেতু এলাকায় এসব যানবাহনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএর নির্ধারিত সীমা অনুযায়ী বাস ও মিনিবাস ২০ বছর এবং পণ্যবাহী যানবাহন ২৫ বছরের বেশি সময় সড়কে চালানোর সুযোগ নেই। তবুও অনেক যানবাহন নিয়ম অমান্য করে চলাচল করছে।

এ পরিস্থিতিতে ডিএমপি ট্রাফিক বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অভিযানে ধরা পড়লে জরিমানা, গাড়ি জব্দ কিংবা ডাম্পিংয়ে পাঠানোর মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে সড়কে ফিটনেসবিহীন যানবাহন না চালানোর আহ্বান জানিয়েছে। রাজধানীতে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *