লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৪০

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৪০

ওয়ান নিউজ ডেস্ক:

যুদ্ধবিরতির পরিবেশের মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। শনিবার (৯ মে) পরিচালিত হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার আগে সীমান্তবর্তী কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় ইসরায়েলি বাহিনী। পরে ওই এলাকাগুলোতে বিমান ও গোলাবর্ষণ চালানো হয়।

অন্যদিকে, হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে রকেট, ড্রোন ও কামান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এসব হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছেন।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *