ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াত জোট সমর্থিত এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন নুসরাত তাবাসসুম জ্যোতি। রাজনৈতিক অঙ্গনে তার এই অন্তর্ভুক্তি নতুন আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

