সময়সীমা পেরিয়ে জমা, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

সময়সীমা পেরিয়ে জমা, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট:

নির্ধারিত সময়সীমার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়ন জমা দেন নির্ধারিত সময় পেরিয়ে, বিকাল ৪টা ১৯ মিনিটে। এ কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

এদিকে একই দলের আরেক নেত্রী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও জটিলতায় পড়েছে। তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য তাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। মনিরা শারমিনের ক্ষেত্রে এই শর্ত পূরণ হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বেশিরভাগ মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হলেও কিছু প্রার্থীর ক্ষেত্রে নথিগত ঘাটতির কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *